জাতীয়

স্বাস্থ্যবিধির শর্ত মেনে গণপরিবহন চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক:

সকল প্রকার স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চালু করার দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। এবং গণপরিবহন চলাচলের জন্য ১১টি সুপারিশ করেছে তারা।

সোমবার (১১ মে) গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী এসব দাবি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। ছুটিতে সারাদেশ কার্যত লকডাউন থাকার কথা। প্রথমদিকে সব বন্ধ থাকলেও গত কয়েকদিন পরিস্থিতি ভেঙে পড়েছে। দিনমজুর, গৃহকর্মীসহ শ্রমজীবী মানুষে রাস্তায় বেরিয়ে পড়ছে। পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। সে কারণে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর করা দরকার।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, ‘জীবন যেমন জরুরি তেমনি জীবিকাও দরকার। আর এ দুটোকে সমন্বয় করতে গেলে গণপরিবহন চালুর বিকল্প নেই। জীবিকার তাগিদে একটু একটু করে সবই চালু করতে হবে। তবে তা স্বাস্থ্যবিধি মেনে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে ৪০ সিটের গাড়িতে ২০ সিট পরিপূর্ণ করে এক আসন ফাঁকা রেখে যাত্রী বহন করলে ও গাড়িতে উঠার আগে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার ব্যবস্থা এবং প্রতি টিপ শেষে জীবাণুনাশক স্প্রে দিয়ে গাড়ি পরিষ্কার করলে করোনার সংক্রমণ থেকে যাত্রীদের রক্ষা করা সম্ভব। একইসঙ্গে ৭০ লাখ পরিবহন শ্রমিকদেরও রুটি রুজি শুরু হবে।

সংগঠনটির ১১ সুপারিশ হচ্ছে-

১) বাস স্টপেজ ও রেল স্টেশনে আসা যাত্রীদের তাপমাত্রা মাপার জন্য স্টেশনে ইনফ্রারেড থার্মোমিটার রাখতে হবে।

২) যাত্রীদের চলাচলের স্থানগুলো পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে।

৩) বাস স্টপেজ ও রেলস্টেশনে হাত ধোয়ার ব্যবস্থা বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

৪) যাত্রীদের অপেক্ষা করার স্থান, বাস কম্পার্টমেন্ট ও অন্যান্য এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে।

৫) যাত্রীদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারে সচেতন করতে হবে।

৬) সিট কভারগুলোকে প্রতিনিয়ত ধোয়া, পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে।

৭) যাত্রীদের অনলাইনে টিকিট কেনার পরামর্শ দিতে হবে।

৮) গণপরিবহনের ওঠা ও নামার সময় শারীরিক দূরুত্ব বজায় রাখার জন্য যাত্রীদের সচেতন করতে হবে।

৯) গণপরিবহনের চালক-শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের মাস্ক, হ্যান্ড গ্লাভস, পিপিই ব্যবহার নিশ্চিত করতে হবে।

১০) যাত্রীদের স্বাস্থ্য সচেতন করার জন্য পত্রিকা, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও, ভিডিও ও পোস্টারের মাধ্যমে সচেতনতামূলক বক্তব্য প্রদান করতে হবে।

১১) যুক্তিসঙ্গতভাবে পরিবহনের ধারণক্ষমতা সীমিত করে যাত্রী নিয়ন্ত্রণ ও যথাসম্ভব যাত্রীদের আলাদা বসার ব্যবস্থা করতে হবে। ফেরি বা নৌ টার্মিনাল এবং নৌযানগুলোকে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা