আন্তর্জাতিক

আগামী সপ্তাহে যুক্তরাজ্যে করোনার টিকা পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী সপ্তাহে করোনা ভাইরাসের প্রতিরোধী টিকা মানুষের ওপর পরীক্ষা করা শুরু হবে ব্রিটেনে।

এরইমধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণীর ওপরে কোভিড-১৯ টিকা প্রয়োগ করে সফলতা পাওয়ার পর এবার ব্রিটেনের বিজ্ঞানীরা হিউম্যান ট্রায়ালের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান অধ্যাপক অ্যাড্রিয়ান হিল ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ডেইলি মেইল’কে একটি সাক্ষাত্কারে জানিয়েছেন যে, প্রথম পর্যায়ে ১৮-৫৫ বছর বয়সি ৫১০ জন স্বেচ্ছাসেবী আগামী সপ্তাহে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সম্মত হয়েছেন।

অক্সফোর্ডের বিজ্ঞানীরা কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যাপারে এতটাই আশাবাদী যে, আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকার সাহায্যে লাখ লাখ মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পারবে বলে তাদের বিশ্বাস।

প্রফেসর অ্যাড্রিয়ান হিল ও তার সহযোগী বিজ্ঞানীরা শিম্পাঞ্জির শরীরে পরীক্ষা চালিয়েছেন। পরীক্ষার পর শিম্পাঞ্জির শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পেয়েছেন তারা। এই টিকায় মানুষের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল আশাবাদী।

করোনা ভাইরাসের টিকা নিয়ে বিশ্বের প্রায় সব দেশের বিজ্ঞানীরা গবেষণা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে বিশ্বজুড়ে প্রায় ৭০টি করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে কাজ চলছে। অক্সফোর্ডের গবেষণা তার মধ্যে একটি।

হিউম্যান ট্রায়ালই প্রমাণ করে দেবে যে, এই টিকা মানুষের শরীরের জন্য যথেষ্ট নিরাপদ কি না, এই প্রসঙ্গে অ্যাড্রিয়ান হিল বিবিসিকে এক সাক্ষাত্কারে জানিয়েছেন, নতুন ভ্যাকসিন ব্যাপকভাবে উত্পাদনের জন্য বিভিন্ন ফার্মা কোম্পানির সঙ্গে কথা বলবেন।

ইতিমধ্যে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের ক্লিনিক্যাল টিম ও জেনার ইনস্টিটিউট যৌথভাবে সেপ্টেম্বর মাসে এই টিকা তৈরি করতে সমর্থ হবে।

গত সপ্তাহে অক্সফোর্ডের এই গবেষক দলের পক্ষে ভ্যাক্সিনোলজিস্ট সারা গিলবার্ট দাবি করেছিলেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তারা করোনা ভাইরাসের টিকা আনতে সমর্থ হবেন।

সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল প্রফেসর হিলের মুখেও। যদিও এখনো পর্যন্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোনো টিকার কার্যকারিতা প্রমাণ করতে কমপক্ষে ১৮ মাস সময় লাগে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা