খেলা

অনুশীলন ক্যাম্প এড়াতে চান ফুটবলাররা: পিকে

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাস হানা দিয়েছে পুরো বিশ্বে। ঘরে বন্দি মানুষের জীবন হয়ে আসছে দুর্বিষহ। বন্ধ রয়েছে খেলাধুলা। এ অবস্থায় যে সব দেশে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, সে সব দেশ লকডাউন কিছুটা শিথিল করছে। ইউরোপের সবচে জনপ্রিয় লিগের একটি স্প্যানিশ লা লিগার ক্লাবগুলো প্রস্তুতি নিচ্ছে অনুশীলনে নামার। কিন্তু অনেক খেলোয়াড় মনে করছে এখনও অনুশীলনে নামার সময় আসেনি। তাদেরই একজন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে।

পিকে বলেন, 'করোনা এই পরিস্থিতিতে বাইরের অনুশীলন ক্যাম্প থেকে ঘরে থাকাই অধিক ভালো। এই মুহূর্তে বাইরের অনুশীলন ক্যাম্প এড়াতে পারলেই ভালো হতো। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে পরিবার ছাড়া ঘরের বাইরে থাকাটা অত্যন্ত কষ্টকর। কর্তৃপক্ষ এই মুহূর্তে অনুশীলন ক্যাম্প শুরু না করলে ব্যাপারটিকে সাধুবাদ জানাতাম।'

পিকে বলেন, 'ইউরোপের মধ্যে যে কয়েকটি দেশে করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে তার মধ্যে স্পেনও রয়েছে। বর্তমান পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। অনুশীলন ক্যাম্প শুরু করার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। এখনও প্রতিদিন শতশত মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে হাজার হাজার।'

তবে এই কঠিন সময়ে যারা ফুটবলের দায়িত্ব ঠিকমতো চালিয়েছে গেছেন তাদের ধন্যবাদ জানান জেরার্ড পিকে। বলেন, 'সবাই নিরাপত্তার বিষয়টি সামনে রেখে কাজ করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। গ্রুপ হয়ে অনুশীলন আমাদের মানিয়ে নিতে হবে।'

দীর্ঘদিন খেলা না হওয়ায় লিগ শেষ হওয়া রিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তবে পিকে মনে করছেন লিগের বাকি সবকটি ম্যাচই ভালোভাবে সম্পন্ন হবে। বর্তমানে লিগায় শীর্ষে রয়েছে পিকের বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে মাত্র ২ পয়েন্টে এগিয়ে রয়েছে তার দল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা