খেলা

দুই মাস পর মাঠে পা পড়লো মেসিদের

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ অপেক্ষার পর মাঠে পা পড়লো মেসি লুইস সুয়ারেজদের। বার্সেলোনার খেলোয়াড়রা এবার ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছে।

শুক্রবার হুয়ান গাম্পার স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকেরা।

স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করার জন্য স্পোর্টস কমপ্লেক্সের তিনটি মাঠ ব্যবহার করেছে বার্সেলোনা। যাতে করে সব খেলোয়াড় যথেষ্ঠ জায়গা নিয়ে অনুশীলন করতে পারেন। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি স্কিল ট্রেনিংও হয়েছে শুক্রবার।

গত বুধবার করোনাভাইরাস পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছিল লা লিগার খেলোয়াড়দের মাঠে ফেরার প্রক্রিয়া। বার্সেলোনার সকল খেলোয়াড়ের পরীক্ষার ফল নেগেটিভ আসায় অনুমতি মেলে শুক্রবার থেকে অনুশীলনের। সে ধারাবাহিকতায়ই প্রথম দিনের অনুশীলন সেরে নিয়েছে টেবিল টপার বার্সা।

এদিন অন্য সব খেলোয়াড়ের মতো বার্সা অধিনায়ক লিওনেল মেসিও ব্যক্তিগত অনুশীলন করেছেন। জোহান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে মাঠে বল নিয়ে রানিং, ড্রিবলিং করেছেন মেসি।

ইনজুরির কারণে উসমানে দেম্বেলে বাদে বার্সার বাকি সবাই অনুশীলনে যোগ দিয়েছে।

লিগে বার্সেলোনার ১১ ম্যাচ বাকি। এখন পর্যন্ত দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে দলটি। রিয়াল মাদ্রিদ অনুশীলন শুরু করবে সোমবার থেকে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুনের শেষ দিকে শুরু হতে পারে স্প্যানিশ লিগের খেলা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

আলবেনিয়ায় দফায় দফায় সংঘর্ষ চলছে

দীর্ঘ কয়েক দশক পর রাজনৈতিক অস্থিরতায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপের র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা