নারী

বুড়িগঙ্গায় লাফিয়ে পড়া তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতু থেকে লাফিয়ে পড়া তরুণীর লাশ ৩৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে লাফিয়ে পড়ার পর থেকে নদীতে তল্লাশি চালিয়ে শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পাগলার তালতলা এলাকায় নদীতে ভাসমান নুসরাত আক্তার মালা নামের ১৯ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

নুসরাতের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ। ঢাকায় তিনি থাকতেন যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে।

সদরঘাট নৌ থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করছিল। শনিবার স্বজনরা নৌকা নিয়ে খুঁজছিল। স্বজনরাই সাড়ে ৯টার দিকে মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীদের খবরে কাইয়ুম আলী সরদার বলেন, বৃহস্পতিবার রাতে দুই তরুণ-তরুণীকে সেতুর উপরে ঝগড়া করতে দেখা যায়।

লোকজন এগিয়ে এলে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। এর কিছুক্ষণ পর ওই তরুণী সেতুর উপর থেকে লাফিয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বুড়িগঙ্গা নদীতে ওই তরুণীর সন্ধানে নামে।

নুসরাতের খালা আসমা বেগম বলেন, এক বছর আগে প্রেম করে মজিবুরকে মালা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল। এমনকি আমাদের সামনেই মারধরের ঘটনা ঘটত।

তিনি জানান, মজিবুরদের বাসা আগে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকাতেই ছিল। কিন্তু মালার বিয়ের আড়াই মাস পর তার শাশুড়ি পটুয়াখালীতে গ্রামের বাড়ি চলে যান। এরপর থেকে মজিবুর একটি মেসে থেকে মাস্ক তৈরির কাজ করতেন। আর মালা তার বাবা-মায়ের সঙ্গে মীর হাজিরবাগে থাকতেন। মাঝে মাঝে মজিবুর এসে মালাকে নিয়ে বের হতেন।

আসমা বেগম জানান, বৃহস্পতিবার রাতেও মজিবুরের সঙ্গে বের হন মালা। পরে রাতে খবর আসে, মালা সেতুর উপর থেকে লাফ দিয়েছেন। পুলিশ কর্মকর্তা কাইয়ুম আলী সরদার বলেন, মজিবুরকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা