নারী

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরী নারী!

ফিচার ডেস্ক: সুন্দরী মেয়েরা সামনে এলে ছেলেদের মানসিক চাপ বেড়ে যায় অনেকটা। অপরিচিত সুন্দরী মেয়েদের ক্ষেত্রেই মানসিক চাপ বৃদ্ধির এই প্রবনতা বেশি। এমন তথ্য দিয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

দীর্ঘ ৯ বছরের গবেষণার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এই গবেষকদের দাবি, এই মানসিক চাপ কখনও কখনও এতটাই বেড়ে যায় যে, তার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে! যদিও পুরুষেরা একটু সুন্দরী মেয়েদের বেশি পছন্দ করেন।

অনেক সময় দেখা যায় কোনও সুন্দরী মেয়েকে রাস্তায় দেখে পুরুষের ইচ্ছে করে তার সঙ্গে আলাপ জমাতে। তার সাথে কথা বলতে। তার পাশে থাকতে।

পুরুষদের মধ্যে যারা নারীদের কাছ থেকে সবসময় দূরে থাকতে ভালোবাসেন, তাদের জন্য সুন্দরীরা একটু বেশি ক্ষতিকর। কারণ তারা অন্যদের তুলনায় বেশি মানসিক চাপ অনুভব করেন। ৮৪ জন স্বেচ্ছাসেবী পুরুষের ওপর গবেষণা চালিয়ে প্রকাশ করা হয়েছে এই তথ্য।

অধিকাংশ পুরুষই, কম বয়সী সুন্দরী নারীকে আশেপাশে দেখলে প্রেমের সুযোগ আছে বলে ভাবতে শুরু করেন। খুব কম পুরুষই সুন্দরীদের পাশ কাটিয়ে চলতে পারেন।
যার ফলে, না চাইলেও পুরুষরা এসব নারীদের প্রেমে পড়তে বাধ্য। গবেষকরা জানান, ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর টানা ৯ বছর ধরে গবেষণা চালিয়ে তারা দেখেছেন সুন্দরী মেয়েরা কাছে আসার ৫ মিনিটের মধ্যেই ছেলেদের হৃদস্পন্দনের গতি অনেকটাই বেড়ে যায়।

এই ৫ মিনিটের মধ্যেই ছেলেদের শরীরে ‘কোর্ট্রিসল’ নামের বিশেষ হরমোনের নিঃসরণ অনেকটা বেড়ে যায়। এই ‘কোর্ট্রিসল’ হরমোনের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবে ছেলেদের হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তাই পুরুষের হার্ট অ্যাটাকের কারণ নাকি নারী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা