ছবি: সংগৃহীত
বাণিজ্য

দেশে ইউরোপীয় ব্র্যান্ড কালে সিরামিকসের যাত্রা শুরু 

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে হালকা পোরসেলিন টাইলস ‘কালেসিন্টারফ্লেক্স’ বাংলাদেশে নিয়ে এসেছে তুরস্কের সবচেয়ে বড় সিরামিক টাইল প্রস্তুতকারক কালে সিরামিকস।

আরও পড়ুন: স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনানীতে তাজওয়ার সেন্টারে একটি অনুষ্ঠানে উচ্চ মানসম্পন্ন টাইলস ও স্যানিটারিওয়্যার সামগ্রী নিয়ে যাত্রা শুরু করে কালে সিরামিকস বাংলাদেশ।

অনুষ্ঠানে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশে কালের এ যাত্রাকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে এবং বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করবে।

আরও পড়ুন: রাতের তাপমাত্রা বাড়তে পারে

অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের সাথে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে তিনি তুরস্কের কোম্পানিগুলো বাংলাদেশে ভালো ব্যবসা করায় সন্তোষ প্রকাশ করেন।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, কালে সিরামিক বাংলাদেশের সিরামিক শিল্পে ঐতিহ্য, উদ্ভাবন ও স্থায়িত্বের সমন্বয়ে শ্রেষ্ঠত্বের প্রতীক। বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে ব্র্যান্ডটি দেশের স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার ও বাড়ি-মালিকদের টাইলস ও স্যানিটারিওয়্যারের জগতে এক নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।

শান্তা লাইফস্টাইলের প্রধান নির্বাহী ও কালে’র লোকাল পার্টনার দেওয়ান সাজিদ আফজাল বলেন, বাংলাদেশে পোর্সেলিন টাইলস ও স্যানিটারিওয়্যারের মার্কেটে কালেকে শীর্ষস্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলার ডুবি, চলছে উদ্ধার কাজ

দেশের ক্রমবর্ধমান চাহিদার সাথে মিল রেখে আমরা পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী এবং উদ্ভাবনী পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে আমরা বরাবর নিবেদিতপ্রাণ। কালের ইপিডি সার্টিফিকেশন নিঃসন্দেহে স্থপতিদের ও নকশাকারদের জন্য যুগান্তকারী মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে কালের তুরস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউরোপের তৃতীয় বৃহত্তম এ সিরামিক প্রস্তুতকারক এখন থেকে বাংলাদেশে স্যানিটারিওয়্যারের পাশাপাশি কালেসিন্টারফ্লেক্স, ইতালীয় মার্বেল ও রয়্যাল মার্বেল সিরিজসহ তাদের প্রিমিয়ার টাইলসগুলো সরবারহ করবে।

সিরামিক টাইলস, স্যানিটারি ওয়্যার ও বাথরুম ফিটিংস ক্যাটাগরিতে সাড়ে ৪ হাজারেরও বেশি আকর্ষণীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর দুই শতাধিক নতুন পণ্য আনে প্রতিষ্ঠানটি। ৮৬টি দেশে বিস্তৃত এ কোম্পানিটি বিশ্বের সিরামিক শিল্পে আস্থার এক অন্য নাম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা