ছবি: সংগৃহীত
বাণিজ্য

গাইবান্ধায় ১৪ হাজার মেট্রিকটন চাল-ধান সংগ্রহ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: চলতি আমন মৌসুমে গাইবান্ধায় প্রায় ১৪ হাজার মেট্রিকটন চাল ও ধান ক্রয় করবে সরকার। এর মধ্যে ৯৩৮৫ মেট্রিকটন চাল ও ৪৪৬৮ মেট্রিকটন ধান।

আরও পড়ুন: গাইবান্ধার ৫ আসনে লড়াই ৫৩ জনের

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এ দিন সকালে গাইবান্ধা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন: কৃষকের জমির ফসল ধ্বংস, ক্ষতি কয়েক লাখ

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গাইবান্ধার সাত উপজেলায় ১ লক্ষ ২৯ হাজার ৭২০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এ জেলায় ৩ লক্ষ ৮০ হাজার ৭৮ টন চাল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান বলেন, জেলায় ১১টি খাদ্য ক্রয় কেন্দ্রের মাধ্যমে ৯৩৮৫ মেট্রিকটন চাল ও ৪৪৬৮ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা