ছবি-সংগৃহীত
বাণিজ্য

ফের তেলের দাম বাড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।

আরও পড়ুন : মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো

বুধবার (১৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৯৩ মার্কিন ডলার ছুঁয়েছে।

রয়টার্স জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১. ৫ শতাংশ বা ১.৩৩ ডলার বেড়ে ৯১.২৩ ডলারে বিক্রি হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১.৫ শতাংশ বা ১.২৮ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৮৭. ৯৪ ডলারে বিক্রি হতে দেখা গেছে।

আরও পড়ুন : টানা ৪ দিন বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

দিনের শুরুতে উভয় বেঞ্চমার্কের দামই ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়ে ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল।

মঙ্গলবার গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ হামলায় ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর জন্য ইসরায়েল-ফিলিস্তিন একে অপরকে দোষারপ করেছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিত্রদের প্রতি সমর্থন জানাতে ইসরায়েলে পৌঁছেছেন। তিনি গাজার হাসপাতালে হামলার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের দায়ী করেছেন। পরে বাইডেনের সাথে মিশরীয়-ফিলিস্তিনি নেতাদের নিয়ে একটি বৈঠক বাতিল করেছে জর্ডান।

আরও পড়ুন : ২২ অক্টোবর সব স্বর্ণের দোকান বন্ধ

অপরদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরআবদুল্লাহিয়ান ইসরায়েলের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপ করতে ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের দুটি সূত্র রয়টার্সকে বলেছেন, তাৎক্ষণিকভাবে ইরানের আহ্বানে পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের।

অয়েল ব্রোকার পিভিএমের বিশ্লেষক জন ইভান্সের মতে, বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে সংঘাত ছড়িয়ে পড়ার ভয় আবারও বেড়েছে এবং তার জেরে তেলের দামও লাফিয়ে উঠছে।

আরও পড়ুন : সবজির বাজারে আগুন, ক্রেতাদের অস্বস্তি

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষক বিবেক ধর জানায়, এমন পরিস্থিতিতে একটি দীর্ঘ সংঘাতের আশঙ্কা দেখা যাচ্ছে। এর ফলে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যেতে পারে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা