ছবি : সংগৃহিত
বাণিজ্য
ইনস্ট্যান্ট ক্যাশ রেমিটেন্স উৎসব

প্রথম ৫ জন বিজয়ীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিট্যান্স উৎসবে ইনস্ট্যান্ট ক্যাশের সৌজন্যে প্রথম পাঁচ জন ওয়াশিং মেশিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সিন্ডিকেট আছে, ভাঙবো বলিনি

বিজয়ীরা হলেন- যথাক্রমে ব্যাংকের ভৈরব শাখার গ্রাহক জামাল মিয়া, কিশোরগঞ্জ শাখার গ্রাহক সাইয়্যাদা নৌরিন ইসলাম চিত্রা, ব্রাহ্মনবাড়িয়া শাখার গ্রাহক ফাতেমা আক্তার ও গীতা রানী এবং যশোরের ঝিকরগাছা শাখার গ্রাহক মোছাঃ সুমী খাতুন।

মঙ্গলবার (২৯ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও ইনস্ট্যান্ট ক্যাশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ফরিদুল ইসলাম-এর উপস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ড্র-এর মাধ্যমে সৌদি আরব, কাতার ও মালয়েশিয়া হতে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তাঁরা বিজয়ী হন।

আরও পড়ুন: সিঙ্গাপুরে ভারতের চাল রপ্তানির অনুমতি

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম, ফরেন ট্রেড প্রসেসিং ডিভিশনপ্রধান মুহাম্মদ মাসউদ, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনপ্রধান নজরুল ইসলাম, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাক আহমদ এবং ইনস্ট্যান্ট ক্যাশের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফারহানা ইসলাম খান উপস্থিত ছিলেন।

আগামী ১৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে ইনস্ট্যান্ট ক্যাশের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রেরিত ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতি ব্যাংকিং কার্যদিবসে ১জন গ্রাহক ওয়াশিং মেশিন জিতে নিতে পারবেন।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এছাড়া মেগা অফারে থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট ও সায়মন বিচ রিসোর্টে ৩ দিন ২ রাত অবকাশ যাপনের সুযোগ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা