ডা: তানভীর আহমেদ
বাণিজ্য

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা: তানভীর

সান নিউজ ডেস্ক: ডা: তানভীর আহমেদ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৯ সালে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।

আরও পড়ুন: স্পেনে যাওয়ার পথে নিখোঁজ ৩০০

এরপর ২০১৭ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কার্ডিওলজিতে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৭ সালে ইউনাইটেড হাসপাতালে কার্ডিওলজি বিভাগে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে এবং বর্তমানে উক্ত বিভাগে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি জাতীয় ও আনÍর্জাতিক বিভিন্ন সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং এশিয়া প্যাসিফিক সোসাইটি অব কার্ডিওলজি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

তিনি ২০২৩ সালে পিএইচএ প্রোগ্রামের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যবেক্ষক ফেলোশিপ বৃত্তি লাভ করেন। জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং জার্নালে তার ৩০ টিরও বেশি প্রেজেন্টেশন এবং প্রকাশনা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ভারতে গুরুত্বপূর্ণ কোর্সসহ দেশ-বিদেশের বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিয়াক ইন্টারভেনশন ও বাংলাদেশ ইকোকার্ডিওগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ হার্ট ফেইলিউর অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের যুগ্ম সচিব এবং আইপিডিআই (ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস) ফাউন্ডেশনের বোর্ড সদস্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা