বাণিজ্য

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা ক্যাম্পেইন শুরু

সান নিউজ ডেস্ক: ‘সর্বোত্তম সেবা, সর্বজনীন ব্যাংকিং’- এই স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।

আরও পড়ুন: রমজানে পণ্যের দাম বাড়বে না

রোববার (১২ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মোঃ মাকসুদুর রহমান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও মুহাম্মদ শাব্বির, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন: পাইপলাইনে তেল আসবে মার্চ-এপ্রিলে

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক দেশের প্রথম শরী’আহ ভিত্তিক ব্যাংক। ৪০ বছর ধরে ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সেবা প্রদানের কারণে এই ব্যাংক গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি গ্রাহকদের জন্য ব্যাংকের সেবা আরো সহজলভ্য করার জন্য ব্যাংকারদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ব্যাংকের সকল কার্যক্রমে পরিপালনের সংস্কৃতি লালন করতে হবে। বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সকলকে আরো পরিশ্রম করার ওপর জোর দেন। তিনি নিবেদিত পেশাদার ব্যাংকার তৈরীর জন্য ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটসহ প্রতিটি ইউনিটকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তর করার আহবান জানান। তিনি ব্যাংকের সেবাসমূহের প্রসার তথা ডিজিটাল সার্ভিসসমূহের ব্যাপক প্রসারে কাজ করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অনস্বীকার্য। বৈশ্বিক সম্ভাব্য অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবেলায় ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা