শনিবার থেকে মাছের দাম কমছে
বাণিজ্য
বাজারে আসছে ইলিশ

শনিবার থেকে কমছে মাছের দাম

সান নিউজ ডেস্ক : নিরাপদ প্রজননের লক্ষ্যে ইলিশ মাছ শিকার, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময়ের ওপর চলতি মাসের ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার। ফলে মধ্যরাত থেকেই মাছ ধরা শুরু হবে।

আরও পড়ুন : মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকার শুরু

শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই বাজারে ইলিশ মাছ আসবে। নতুন মাছ আসার সংবাদে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে উচ্ছ্বাস ফিরেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ও মধ্য বাড্ডা মাছের বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বিক্রেতারা জানিয়েছেন, ইলিশ না থাকায় কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অন্য মাছের দাম বেড়েছে। তবে, বাজারে ইলিশ এলে মাছ বাজারের এই উত্তাপ কমে আসবে বলে তাদের প্রত্যাশা।

আরও পড়ুন : উৎপাদন বাড়বে ইলিশের

মোহাম্মদ লাভলু মিয়া (কারওয়ান বাজারের মাছ বিক্রেতা) বলেন, শুনেছি কাল (শনিবার) থেকে ইলিশ ধরা যাবে। তাহলে হয়ত কাল থেকেই বাজারে আমরা ইলিশ পাব।

তিনি বলেন, ২২ দিন ইলিশ না থাকায় আমরা যারা নিয়মিত ইলিশ বিক্রি করি, তাদের অন্য মাছ বিক্রি করতে হয়েছে। ইলিশ আসার খবরে ভালো লাগছে।

লাভলু আরও বলেন, মাছের বাজার খুবই চড়া। ইলিশ এলে হয়তো শুরুর দিকে দামটা একটু বেশি থাকবে। তবে অন্য মাছের দাম কমে যাবে।

আরও পড়ুন : আবারও বেড়েছে সবজির দাম

শাহ আলম (মধ্যবাড্ডা মাছ বাজারের মাছ বিক্রেতা) বলেন, ইলিশ না থাকায় মূলত সব মাছেরই দাম বেড়েছে। রুই মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। আবার কিছু মাছের দাম কেজিতে ১০০ টাকাও বেড়েছে।

দাম কবে থেকে কমবে— জানতে চাইলে তিনি বলেন, সাগরে-নদীতে তো মাছ ধরা যাচ্ছে না। নিষেধাজ্ঞার কারণে জেলেরা জাল ফেলতে পারছে না।

আরও পড়ুন : শীতে লোডশেডিং কমতে পারে

রাজধানীর কারওয়ান বাজারে মাছ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজারে আসার পর শুনলাম কাল থেকে ইলিশ আসবে। এটা খুব ভালো খবর। এখন তো বাজারে মাছ খুব কম। যে কারণে দামটাও তুলনামূলক বেশি। ইলিশ এলে নিশ্চয়ই অন্য মাছের দামও কমবে।

প্রসঙ্গত, নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে ২২ দিন সারা দেশে ইলিশ শিকার, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়।

২২ দিনের এ নিষেধাজ্ঞা শেষ হবে শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১২টায়। গত ১৫ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বাড়িতে আগুন, নিহত ৮

অপরদিকে, চলতি বছরের গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ছয় জেলার পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে।

আরও পড়ুন : কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনো চলছে

মৎস্য বিভাগ সূত্র জানায়, ইলিশ সারা বছরই কম বেশি ডিম ছাড়ে। তবে আশ্বিন মাসের অমাবস্যা ও ভরা পূর্ণিমায় ইলিশ প্রচুর ডিম ছাড়ে। প্রজননের এ প্রধান সময় ইলিশ গভীর সাগর থেকে মোহনা ও নদীর মিঠা পানিতে ছুটে আসে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

সিএনজি সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ যানজট

দেশজুড়ে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) সংকটের প্রভাব পড়েছে রাজধানীর পরিবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা