সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১৪ টাকা
বাণিজ্য

তেলের দাম লিটারে কমলো ১৪ টাকা

সান নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার ফলে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন : বিধ্বস্ত বিমানে ছিল প্রশিক্ষণ মর্টার শেল

এখন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ১৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেল হলো ১৮৫ টাকা।

রোববার (১৭ জুলাই) সংবাদ মাধ্যমকে দেশের শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা এ তথ্য নিশ্চিত করেন।

সরকার এর আগে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে নতুন দাম নির্ধারণ করে। সোমবার (১৮ জুলাই) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আরও পড়ুন : সকালের বক্তব্য থেকে সরে আসলেন সিইসি

নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন ১৮৫ টাকা ও পাঁচ লিটারের বোতল ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ৬ টাকা কমিয়ে ১৫২ টাকা করা হয়েছে।

গত ২৬ জুন ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ করে।

আরও পড়ুন : আ’লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না

প্রসঙ্গত,গত ৯ জুন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ানো হয়। মূল্যবৃদ্ধির পর সে সময় এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরামূল্য নির্ধারণ করা হয় ১৮৫ টাকা। বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য নির্ধারণ করা হয় ২০৫ টাকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা