বাণিজ্য

গাইবান্ধায় এক ব্যাগ শসা ৫ টাকা

এস,এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধার বাজারে এক কেজি নয়, পলিথিনের এক ব্যাগ শসা বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়।

আরও পড়ুন: কয়েকদিন হাসপাতালেই থাকছেন সম্রাট

মধ্যস্বত্ব ভোগীদের কারণে ভালো শসাও বিক্রয় হচ্ছে ২ থেকে ৩ টাকা কেজিতে। গাইবান্ধার বিভিন্ন হাট-বাজার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে শসা। সঠিক বাজারদর ভালো না পাওয়ায় চলতি মৌসুমে লাভ তো দূরের, লোকসান গুনতে হচ্ছে গাইবান্ধার শসা চাষিদের।

গাইবান্ধা কৃষি বিভাগ জানান, গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ,পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় শসার চাষ হয়। চলতি মৌসুমে গাইবান্ধায় প্রায় ৩শত হেক্টর জমিতে শসার চাষ হয়েছে।

সাদুল্লাপুরের খামারপাড়া গ্রামের আব্দুল ওয়ারেস বলেন, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট, ইদিলপুর, ভাতগ্রাম, খোর্দ্দকোমরপুর, ফরিদপুর ইউনিয়নে শসা চাষ বেশি হয়। এলাকার চাহিদা মিটিয়েও প্রতি বছর শসা দেশের বিভিন্ন জেলায় প্রেরণ করা হয়। লাভের আশায় অনেক চাষি শসা চাষে ঝুঁকে পড়েছে। সার কীটনাশক ও শ্রমিক খরচ নির্বাহ করে লাভের টাকায় অনেক কৃষক স্বাবলম্বী হয়েছে।

আরও পড়ুন: চীনে ১১৩ যাত্রী নিয়ে প্লেনে আগুন

তবে এবার লাভের পরিবর্তে হচ্ছে ক্ষতি। ব্যবসায়ীগণ সুযোগ বুঝে কম দামে কৃষকদের কাছে শসা ক্রয় করে। পাইকারি বাজারে প্রতি মণ শসা বিক্রয় হচ্ছে ৮০ থেকে ১শত টাকায়। গাইবান্ধার বাজারে পলিথিনের ব্যাগ হাতে বিক্রেতারা হাঁক দিচ্ছেন ব্যাগভর্তি শসা ৫ টাকা। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেন বলেন, সাদুল্লাপুর উপজেলায় শসার উৎপাদন ভালো হয়েছে। প্রথম দিকে কৃষকরা ভালো দাম পেলেও এখন বাজার মন্দা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা