বাণিজ্য

সূচকে বড় পতন, কমেছে লেনদেন 

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ জানুয়ারি) ‍মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৪ জানুয়ারি) ডিএসইতে ১ হাজার ২১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬৭ কোটি ৮২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার।

আরও পড়ুন: কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন অর্থ

সোমবার (২৪ জানুয়ারি) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৯ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

সোমবার (২৪ জানুয়ারি) ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, দর কমেছে ২৭০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই কমেছে ১৫৩ পয়েন্ট। এদিন সিএসইতে ৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা