বাণিজ্য

অবশেষে চাঙ্গা পুঁজিবাজার 

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৭ ডিসেম্বর) টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

টানা ৯ কর্মদিবস ধরে নানা উত্থান-পতন শেষে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে। আজ সূচকটি ৭০ পযেন্ট বা ১ শতাংশ বেড়ে ৭ হাজার ৪৮ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ডিএসইতে ১ হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৪৩ কোটি ৯০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৪৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৪টির, দর কমেছে ৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২০০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

পীরগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় পথে বসার শঙ্কায় ২০০ পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে পরিবেশ অ...

বড়লেখায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসে...

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত...

বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণায় স্বাগত মিছিল

বরগুনা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় বর...

নামাজের পরামর্শতে ক্ষুব্ধ নাতি-জামাই ভাঙলো নানাশ্বশুরের লাঠি

বরগুনা সদর উপজেলায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা