বাণিজ্য

এবি ব্যাংকের ১৫ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের ১৫ জন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ এবং বিদেশযাত্রার নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। প্রায় ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের মামলায় এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে গোলাম আব্বাস দুলাল আসামিপক্ষে ছিলেন। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেছেন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ছিলেন।

এ বিষয়ে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, প্রথমিক অনুসন্ধানে এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে ৯ জুন একটি মামলায় ১৭ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে আসামি শহীদুল ইসলাম ও আব্দুর রহিম আগাম জামিন আবেদন করেন। এবং জামিনের পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। নিম্ন আদালতে তাদেরকে জেলে পাঠিয়ে দেয়। পরে জেল থেকে তারা জামিন চেয়ে নিয়মিত আপিল করেন। আজকে (৭ ডিসেম্বর) আদালতে শুনানি শেষে দুজনের জামিন প্রশ্নে রুল দেন। সেই সঙ্গে অন্য ১৫ জনকে এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত।

১৫ আসামি হলেন- এরশাদ আলী, এবিএম আব্দুস সাত্তার, আনিসুর রহমান, রুহুল আমিন, ওয়াসিকা আফরোজী, মুফতি মুস্তাফিজুর রহমান, সালমা আক্তার, মোহাম্মদ এমারত হোসেন ফকির, তৌহিদুল ইসলাম, শামীম এ মোরশেদ, খন্দকার রাশেদ আনোয়ার, সিরাজুল ইসলাম, মাহফুজ উল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরী।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা