বাণিজ্য

বড় পতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৮ নভেম্বর) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৭৮ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৮ নভেম্বর) ডিএসইতে টাকার অংকে লেনদেন ৮০০ কোটির ঘরে অবস্থান করছে। যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। ডিএসইতে ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৭ এপ্রিল ডিএসইতে ৮২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে আজ গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে আগের দিন থেকে ১২ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৪৯ কোটি ৭৮ লাখ টাকার।

রোববার (২৮ নভেম্বর) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৭৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট কমেছে।

রোববার (২৮ নভেম্বর) ডিএসইতে মোট ৩৭২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬, দর কমেছে ২৯১ এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫ কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২১৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৮৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা