বাংলাদেশ ব্যাংক
বাণিজ্য

আর্থিক প্রতিষ্ঠান বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার (২০ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দিনটি উপলক্ষে ছুটি ঘোষণা করায় আজ এসব প্রতিষ্ঠান বন্ধ থাকছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

জারি করা সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবর মঙ্গলবারের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার পুনর্নির্ধারণ করা হলো।’

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা