বাণিজ্য

বীমা খাতকে এগিয়ে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য খাতের মতো বীমা খাতকেও এগিয়ে নিতে হবে। এ জন্য নতুন নতুন পণ্য নিয়ে হাজির হতে হবে। এ খাতের যেকোনো সমস্যা সমাধানের জন্য এফবিসিসিআই সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন।

শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২১’ উপলক্ষে (১৮ অক্টোবর) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আয়োজিত ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডে যারা ছোট্ট শিশু রাসেলকেও ছাড় দেয়নি, তারা ইতিহাসের জঘন্যতম খুনি। এর মাধ্যমে অন্ধকারের অপশক্তি বাংলাদেশকে স্বাধীনতার আগের অবস্থানে নিয়ে যেতে চেয়েছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে দিনের শিশু রাসেল আজকে পরিণত নেতায় পরিণত হয়ে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে পারতেন। বাংলাদেশের অগ্রযাত্রা হতো আরো গতিময়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি হলেও, অন্য যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। যারা এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না বলে আইন করেছিল, তাদেরও বিচার করতে হবে।

সভা পরিচালনা করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি এ কে এম মইনুল হকসহ বীমা খাতের অন্যান্য উদ্যোক্তা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা