বাণিজ্য

সিনেমার সংলাপ নিয়ে বিজিএমইএ’র আপত্তি

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে একটি ফরাসি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমায় বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে একটি সংলাপের বিষয়ে আপত্তি জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

রোববার (৮ আগস্ট) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা থিওডোর অ্যান্থনি সারান্ডোসকে একটি চিঠিও দিয়েছেন।

ডেভিড শ্যারন পরিচালিত ‘দ্য লাস্ট মার্সেনারি’ সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায় গত ৩০ জুলাই। সিনেমার একটি সংলাপের ইংরেজি সাবটাইটেল ছিল এরকম- ‘ইয়েস, বুলেটপ্রুফ টাক্সেডো, মেইড ইন ফ্রান্স। আই উড বি ডেড ইফ ইট ওয়্যার বাংলাদেশ।’

বাংলায় এর মানে দাঁড়ায়, ‘হ্যাঁ, এটা বুলেটপ্রুফ টাক্সেডো, ফ্রান্সে তৈরি। এটা বাংলাদেশে হয়ে থাকলে হয়ত মরেই যেতাম।’

বিজিএমইএ সভাপতি তার চিঠিতে বলেন, ‘এ ধরনের মন্তব্য বাংলাদেশের ৪০ লাখ পোশাক শ্রমিকের ত্যাগ, কঠোর পরিশ্রমের প্রতি অবমাননার শামিল। বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬০টি দেশে রপ্তানি হচ্ছে। এ ধরনের অবমাননাকর মন্তব্য শুধু বাংলাদেশি পোশাক কারখানাগুলোর জন্যই অবমাননাকর নয়, বরং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের দীর্ঘদিনের প্রচেষ্টার প্রতিও এক ধরনের অবজ্ঞা।’

চিঠিতে বলা হয়, ‘বিজিএমইএ বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের পক্ষ থেকে এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। আমি এ বিষয়ে অতি দ্রুত আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অবমাননাকর বক্তব্যগুলো সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।’ সংলাপটি সরিয়ে নেয়ার আগ পর্যন্ত সিনেমাটির প্রচার বন্ধ রাখারও আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

নেটফ্লিক্সের পাশাপাশি পরিচালক ডেভিড শ্যারন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকেও চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা