টিসিবির ট্রাক সেল থেকে পণ্য সংগ্রহ করছেন সাধারণ মানুষ - ছবি : সান নিউজ
বাণিজ্য

পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

নিজস্ব প্রতিবেদক: সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সোমবার (২৬ জুলাই) থেকে ভোক্তা সাধারণের কাছে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মশুর ডাল ও চিনি বিক্রি শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের বিক্রয় কার্যক্রম চলবে পুরো মাস ব্যাপি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, কঠোর লকডাউন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া এবারের বিক্রয় কার্যক্রমের মূল উদ্দেশ্য। টিসিবি নিয়োজিত ডিলাররা ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী এসব পণ্য বিক্রি করবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা ও চিনি কেজি প্রতি ৫৫ টাকা দরে বিক্রি করা হবে।

সোমবার থেকে ২৬ আগষ্ট পর্যন্ত মাসব্যাপী এসব পণ্য বিক্রি করবে টিসিবি। এরআগে ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুলাই থেকে সারা দেশের ৪৫০ স্থানে ন্যায্যমূল্যে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।

রাজধানীর ৮০টি স্পটে শুক্রবার ছাড়া প্রতিদিন ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে করে তিনটি পণ্য বিক্রি করা হয়। প্রতিটি ট্রাকে চিনি ৫০০ থেকে ৮০০ কেজি, মশুর ডাল ৩০০ থেকে ৬০০ কেজি ও ৮০০ থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ ছিল।

একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি মশুর ডাল ও দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল কিনতে পেরেছেন। চিনি ৫৫ টাকায়, মশুর ডাল ৫৫ টাকায় ও সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি। তারও আগে গত ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারা দেশে পণ্য বিক্রি শুরু করেছিল, যা চলে ১৭ জুন পর্যন্ত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা