বাণিজ্য

সীমান্ত বন্ধ থাকবে ৩১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির কারণে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরেক দফা বৃদ্ধি করা হয়েছে। চলমান এ সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করে ৩১ জুলাই পর্যন্ত করা হচ্ছে।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশের জন্য পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে কপি পাঠানো হয়েছে। আশা করি এক্সটেনশনটা (বৃদ্ধি) হয়ে যাবে।’

ভারত থেকে বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে আগের নিয়ম বলবৎ থাকবে জানিয়ে এ কর্মকর্তা বলেন, ‘আগের নিয়ম বলবৎ থাকবে। মিশন থেকে এনওসি লাগবে, কোভিড সনদ লাগবে এবং ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে।’

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সীমান্ত তো বন্ধই আছে। নতুন সিদ্ধান্তের বিষয়ে এখনও আমি কিছু জানি না।’

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। পরবর্তীতে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়।

সেই ঘোষণায় জানানোয় হয়, ভারতে আটকাপড়াদের সংখ্যা কমে যাওয়ায় দেশটি থেকে সপ্তাহে তিনদিন অর্থাৎ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন। সেই নিয়মও ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা