বাণিজ্য

লাইফ সাপোর্টে পুঁজিবাজার

বিশেষ প্রতিনিধি: দরপতনের সঙ্গে সঙ্গে কমছে সুচক। পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে বাজার ছাড়ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। দীর্ঘ দিন ধরে এমন দশা পুঁজিবাজারের। ধারাবাহিক পতনের ফলে বাজার দীর্ঘদিন ধরে লাইফ সাপোর্টে রয়েছে।মাঝেমধ্যে সূচক যে উপরের দিকে ওঠে তা লাইফ সাপোর্টে থাকা ব্যক্তির হঠাৎ চোখ মেলে তাকানোর মতো।

দীর্ঘদিনের মন্দায় একেবারে নিঃস্ব হয়ে গেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ক্রমেই পুঁজিবাজার থেকে হারিয়ে যাচ্ছে এসব বিনিয়োগকারী। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য মতে, গত পাঁচ বছরে দেশের পুঁজিবাজার থেকে হারিয়ে গেছে ৬ লাখ ৫০ হাজার বিনিয়োগকারী।

নবায়ন না হওয়া প্রায় ১ লাখ ৩৩ হাজার বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১৫ সালে বিও হিসাবধারীর সংখ্যা ছিল ৩১ লাখ ৯৫ হাজার। ২০১৬ সালে ছিল ৩১ লাখ ৫৫ হাজার, ২০১৭ সালে ছিল ২৯ লাখ ২৮ হাজার, ২০১৮ সালে ছিল ২৭ লাখ ৬৬ হাজার। আর বর্তমানে বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৪৫ হাজার।

শুধু বিনিয়োগকারীই নয়, বাজার থেকে প্রতিদিনই উধাও হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার মূলধন। গত সাত মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন হারিয়েছে ৬৫ হাজার কোটি টাকা। টানা দরপতনে ৪২ মাস আগের অবস্থানে ফিরে যায় ডিএসইর প্রধান মূল্যসূচক। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংক নানা প্রণোদনা দিচ্ছে। এরপরও নিম্নমুখী বাজার।

বাজারের বর্তমান অবস্থা ১৯৯৬ এবং ২০১০ সালের ধ্বসকেও হার মানিয়েছে-এমন অভিযোগ বিনিয়োগকারীর।তারা বলছেন, ওই দুই সময়েই ধ্বসে বড় ধরনের সংস্কার এবং প্রণোদনা দেয়া হয়। কিন্তু বর্তমানে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দেখার কেউ নেই। বাংলাদেশ ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজারে চলছে আস্থা ও তারল্য সঙ্কট। এজন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করেন তিনি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন. সুনির্দিষ্ট কয়েকটি কারণে ভয়াবহ এই সংকট তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক ও সামগ্রিকভাবে আর্থিক খাতের সুশাসনের অভাব, আইপিওতে দুর্বল কোম্পানি আসা, বেপরোয়া পেসমেন্ট বাণিজ্য, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও তারল্য সংকট, তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির আয় কমে যাওয়া, সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির নিষ্ক্রিয়তা, কারসাজি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়া এবং সম্প্রতি নেয়া পদক্ষেপগুলো সময় উপযোগী ও কার্যকর না হওয়া।

তারল্য সংকট, আর্থিক খাতের খারাপ অবস্থা এবং গ্রামীণফোনের সমস্যার সমাধান না হওয়ার কারণে পুঁজিবাজারে অব্যাহত দরপতন হচ্ছে বলে মনে করেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী।তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতের তারল্য সংকট কাটেনি, সুদের হার এখনও বেশি। এটার নেতিবাচক প্রভাব বাজারে রয়েছে।তিনি বলেন, বাজারে এখন আস্থার সংকটই সবচেয়ে বড় সমস্যা।আর এই সমস্যা দূর না হলে বাজারে আস্থা ফিরবে না সাধারন বিনিয়োগকারীদের, বাজার থেকে তারা মুখ ফিরিয়ে নেবেন, ফলে বাজারও স্বাভাবিক হবে না।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা