বাণিজ্য

ঈদকে সামনে রেখে পুঁজিবাজারে সুবাতাস

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ-উল-ফিতরের আগে দেশের অর্থ খাতে ইতিবাচক প্রবাহ বিরাজ করছে। রিজার্ভ, রেমিট্যান্স আর রপ্তানি আয়ে ব্যাপক উত্থানের পর দেশের পুঁজিবাজারে লেগেছে সুবাতাস। আজ বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সবগুলো সূচকের বড় উত্থানের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। শুধু উত্থান হয়েছে তা নয়; আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমান লেনদেন হয়েছে তা গত তিন মাসেরও বেশি সময়ে মধ্যে সর্বোচ্চ। এসময়ে বেশির ভাগ কোম্পানির শেযার ও ইউনিটের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা আরও বিনিয়োগে উৎসাহ পাবে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৪৭৫ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা। এর আগে গত জানুয়ারি মাসের ২৫ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিলো এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ নয় হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৮১৪ টাকা। যা আগের দিনের তুলনায় ১৩ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৮৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৫টি কোম্পানির। দর কমেছে ৮৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৬০৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৩৭ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৯৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৭৬৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩৪৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৬ পয়েন্টে। সিএসআই ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬ পয়েন্টে

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষ...

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকে...

উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন 

কুড়িগ্রামের উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জি...

সেবার মান বাড়াতে ‘সালাম-ধন্যবাদ’ ব্যবহারের নির্দেশনা

সরকারি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে আরও ভদ্র, মানবিক ও সম্মানজনক আচরণ...

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষা...

গজারিয়াতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সি এ...

মুন্সীগঞ্জে নতুন কুঁড়িতে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা 

নতুন কুঁড়ি স্পোর্টস এর ঢাকা বিভাগের অঞ্চল প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলো...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা