বাণিজ্য

পুঁজিবাজারে আসতে চায় দুই বীমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে দুটি বীমা কোম্পানি পুঁজিবাজারে আসতে চায়। এ জন্য কোম্পানি দুটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।

বিএসইসি’র একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফিক্সড প্রাইস পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোম্পানি দুটি বাজারে আসবে। বিএসইসিতে দেয়া আবেদনের কপি দুই স্টক এক্সচেঞ্জকেও দিয়েছে কোম্পানি দুটি।

কোম্পানি সূত্রে জানা গেছে, বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কোম্পানি দুটিকে পুঁজিবাজারে আসার আবেদন করতে অনুমতি দেয়ার পর বিএসইসিতে তারা আবেদন করে।

কোম্পানির তথ্যানুসারে, নতুন প্রজন্মের সাধারণ বীমা অর্থাৎ নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের কাছ থেকে ১৬ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে চায়। আইপিওর মাধ্যমে ১ কোটি ৬০ লাখ শেয়ার বাজারে ছেড়ে এই টাকা উত্তোলন করবে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা।

কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে, এই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৯৩ পয়সা। আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২১ টাকা ৯ পয়সা।

অপর কোম্পানি হলো- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করতে চায়।

এই কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সঙ্গে রয়েছে ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও এবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

কোম্পানিটির লাইফ ফান্ডের আকার ২১ কোটি ৬০ লাখ টাকা। অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা। সর্বশেষ বছরে কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ৩১ কোটি ৩০ লাখ টাকা।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা