বাণিজ্য

পারটেক্সের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফাবিয়ানা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি পারটেক্স স্টার গ্রুপে নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করলেন ফাবিয়ানা আজিজ। তিনি যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকে ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতক এবং মার্কেটিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত।

যুক্তরাজ্যে থাকাকালীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান দায়িত্ব পালন করেছেন ফাবিয়ানা। তিনি ডিজিটাল মার্কেটিং, কম্যুনিকেশন স্ট্র্যাটেজি ফর ইন্টারন্যাশনাল বিজনেস এবং মার্কেট কম্পিটিশন বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। তিনি প্রতিষ্ঠানটিকে আরো উন্নতির দিকে এগিয়ে নিতে এবং যুগোপযোগী করে তুলতে বদ্ধপরিকর।

ফাবিয়ানা আজিজ কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদের বড় মেয়ে। তার এই নিয়োগ নিয়ে আজিজ আল মাহমুদ বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত এবং একই সাথে আশাবাদী। ফাবিয়ানার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং আধুনিক ব্যাবসায়িক কৌশল পারটেক্স স্টার গ্রুপকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে।’

প্রসঙ্গত, ফাবিয়ানা আজিজ পারটেক্সে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সদ্য প্রয়াত এম এ হাশেমের বড় নাতনী।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা