বাণিজ্য

পাট শিল্প: আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ব্লক হিসাবে স্থানান্তরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পাট শিল্পের আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ব্লক হিসাবে স্থানান্তরের জন্য দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২০২০ সালের ১৭ ডিসেম্বর জারি করা আদেশটিও তফসিলি ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, পাটখাতের প্রতিটি কেসের গুণাগুণ বিবেচনায় নিয়ে আর্থিক প্রতিষ্ঠান কাস্টমার সম্পর্কের ভিত্তিতে ব্যাংক ঋণের সুদ-মুনাফা ও আবশ্যকীয় ক্ষেত্রে আসল বা এর অংশবিশেষ ২০২০ সালের ৩০ জুন ভিত্তিক ব্লক অ্যাকাউন্টে স্থানাস্তর পূর্বক দুই বছরের মোরাটোরিয়াম সুবিধাসহ দশ বছরে পরিশোধের সুবিধা প্রদান করতে হবে।

তবে উপরোক্ত স্মারকের আওতায় ব্লক সুবিধা প্রদানোত্তর বিতরণ করা ঋণের ক্ষেত্রে পুনরায় ব্লক সুবিধা দেয়া হলে সেক্ষেত্রে মোরাটোরিয়াম সুবিধা হবে সর্বোচ্চ এক বছর। জাতীয় অর্থনীতিতে পাটখাতের অবদান বিবেচনায় রেখে পাটখাতের ঋণ গ্রহিতাদের ঋণ হিসাবের জন্য ব্লক সুবিধা প্রদানের ক্ষেত্রে ন্যূনতম ২ শতাংশ ডাউনপেমেন্ট আদায় নিশ্চিত করতে হবে।

সাননিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা