বাণিজ্য
করোনা মহামারি

বৈশাখে বিক্রি বন্ধে ক্ষতি ২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:

বাঙালির সর্বজনীন এক লোকউৎসব পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ বা নববর্ষকে ঘিরে বিক্রয় হয় দেশীয় নানান ধরনের পোশাক। কিন্তু করোনার কারণে বড় ক্ষতির মুখে পড়বে দেশি পোশাকশিল্প। করোনায় বৈশাখী বিক্রি বন্ধ হওয়ায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হবে বলে দাবি করেছে দেশীয় ফ্যাশন হাউস মালিকদের সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাশন উদ্যোগ)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মো. শাহীন আহম্মেদ জানান, করোনার কারণে মার্চের শুরুর দিকে বেচা-বিক্রি কমে যায়। তাতে ইতিমধ্যে প্রায় ১২৫ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। আর মার্চের শেষে সাধারণ ছুটি ঘোষণা করার ফলে বৈশাখী বিক্রি বন্ধ হয়ে গেছে। এতে করে দেশীয় পোশাকশিল্প প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে।

তিনি আরো বলেন, একই সঙ্গে প্রান্তিক কারুশিল্পী ও বয়নশিল্পীদের কাজের মজুরি বাবদ বকেয়া প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধেও হিমশিম খাবে প্রতিষ্ঠানগুলো। এবং বৈশাখী বিক্রি না হওয়ায় দেশীয় ফ্যাশন হাউসগুলোর কর্মীদের আগামী তিন মাসের বেতন-ভাতা অনিশ্চয়তার মধ্যে পড়বে।

দেশীয় পোশাকশিল্পের সঙ্গে জড়িত সকল ব্যবসায়ী এবং ফ্যাশন হাউসের কর্মীদের বেতন পরিশোধে সরকারের কাছে বিনা সুদে ১ বছরের জন্য ৫০০ কোটি টাকা ঋণ দাবি করেছে ফ্যাশন উদ্যোগ। এমন অবস্থা চলতে থাকলে ঈদের ব্যবসাও হারাতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা