সংগৃহীত ছবি
বাণিজ্য

নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না ডিম

নিজস্ব প্রতিবেদক: বিগত ২ দিন ডিমের পাইকারি বাজার বন্ধ থাকার পর আজ রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে ডিমের সরবরাহ। তবে সরকার খুচরা দর ১১.৮৭ টাকা বেধে দেয়া হলেও পাইকারিতেই প্রায় দেড় টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে।

বুধবার (১৬ অক্টোবর) ভোরে আসতে শুরু করে ডিমভর্তি ট্রাক। তবে এ ডিম পাইকারি পর্যায়ে বেশ কয়েকবার হাত বদল হচ্ছে। এর ফলে প্রতিটি স্তরে অস্বাভাবিক হারে বাড়ছে এই ডিমের দাম।

আরও পড়ুন: ডিমের নতুন দাম নির্ধারণ

এদিকে, উৎপাদক ও পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ডিমের বাজার দর নিয়ন্ত্রণ করে পাইকারি ১১.১ টাকা আর খুচরা মূল্য প্রতি পিস ১১.৮৭ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে ১২.৫০ টাকা।

এ সময় পাইকারদের দাবি, আজ প্রতি পিস ডিম দেড় টাকা বেশি দরে কেনার কারণে খুচরাতেও এর দাম পড়ছে বেশি। অপরদিকে খুচরা ব্যবসায়ীদের দাবি, দেশে উৎপাদক পর্যায়ে বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে নৈরাজ্য দেখা দিয়েছে।

আরও পড়ুন: ভারত থেকে এলো কাঁচা মরিচ

অন্যদিকে ক্রেতারা বলছে, শুধু দাম বেধে দিলেই হবে না; সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি-না সেই বিষয়ে কঠোর নজরদারি থাকতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা