সংগৃহীত ছবি
টেকলাইফ

মোবাইলের স্ক্রিন কালো হলে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমানে ছোট-বড় সবার হাতেই স্মার্টফোন। কমবেশি সবাই একটি সমস্যার সম্মুখীন হয়, সেটি হচ্ছে মোবাইলের স্ক্রিন কালো হয়ে যাওয়া। একে সাধারণত ব্ল্যাক আউট বলা হয়।

আরও পড়ুন : টুইটারেও ভিডিও চ্যাট

স্মার্টফোনে এই সমস্যাটি খুবই সাধারণ। নানান কারণে এমনটা হতে পারে। আবার ঠিক করাও খুব সহজ। চলুন জেনে নেওয়া যাক কেন ফোনের স্ক্রিন কালো হয়ে যায় এবং এর সমাধান কীভাবে ঘরেই করতে পারবেন।

১. স্ক্রিন ব্ল্যাক আউট হওয়ার সবচেয়ে বড় কারণ পুরোনো অ্যাপ। পুরোনো অ্যাপগুলো ফোনের সর্বশেষ ওএসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না এবং এতে অনেক ত্রুটি থাকে। এই কারণে ফোনে এই সমস্যা দেখা দিতে পারে।

২. মাইক্রো এসডি কার্ড একটি সমস্যা হতে পারে। অনেক সময় নিজেদের ফোনে ইনস্টল করা মাইক্রো এসডি কার্ডও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেই কার্ডে হয়তো অন্য ফোন বা পিসি থেকে মিউজিক, ফটো, ভিডিও ইত্যাদি ট্রান্সফার করেছেন। সেই কারণে ভাইরাস আসতে পারে এবং এই ভাইরাস ফোন নষ্ট করতে শুরু করে। একই সঙ্গে কোনো কারণে সেই কার্ডটি নষ্ট হয়ে গেলে ফোনের স্ক্রিন কালো হয়ে যাবে।

৩. অনেক সময় ইন্টারনেট সার্ফিং বা ডেটা ট্রান্সফারের সময় ফোনে ভাইরাস আসতে পারে। যা ফোনে সমস্যা তৈরি করতে পারে। যদি ফোনের স্ক্রিন ব্ল্যাকআউট হয়ে যায়, তাহলে সেই ফোনে ভাইরাস থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎ সাশ্রয়ে কোন বাল্ব কিনবেন?

৪. ব্যাটারির কোনো সমস্যা হলে এমনটা হতে পারে। বর্তমানে বেশিরভাগ ফোনই ইউনিবডি সহ আসে। যার কারণে স্ক্রিন ব্ল্যাকআউটের সমস্যা হয়। যদি কারও ফোনে অ্যাপগুলোর কারণে কোনো সমস্যা না হয়, তাহলে ব্যাটারির কারণে সেই ফোনের স্ক্রিন কালো হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

৫. প্রথমে যে অ্যাপগুলো সম্প্রতি ইনস্টল করা হয়েছে সেগুলো আনইনস্টল করতে হবে। এরপর ফোন ঠিক হয়ে গেলে ফোনটিকে একবার সেফ মোডে চালু করতে হবে।

৬. ফোনটির ব্যাটারি পরিবর্তন করতে পারে। ফোনের বডি ভাল করে পরীক্ষা করে দেখতে হবে যে ব্যাটারি ফুলে যাচ্ছে কি না। যদি তা-ই হয় তাহলে ফোনের ব্যাটারি পরিবর্তন করতে হবে।

৭. ফোনের ক্যাশ ফাইল নিয়মিত পরিস্কার করুন এবং বুঝে শুনে লিংকে ক্লিক করুন। ভাইরাস দূর করতে নিয়মিত ফোনটিকে ক্লিন করুন। এতে আপনার ফোনে এই সমস্যা হবে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

সম্প্রীতি রক্ষার আহ্বান জানালেন সরফরাজ সরফু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিশিষ্...

জামায়াত রাজনৈতিক দল নয়, একটা সমিতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মাদারীপুর-...

কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার সামাজিক যো...

দুই শতাধিক রবিদাস পরিবারে নেই দুর্গোৎসবের আনন্দ

কুড়িগ্রামের উলিপুরে দুই শতাধিক দুঃস্থ রবিদাস পরিবা...

ছাব্বিশ মামলার আসামি ‘মেরিল সুমন’গ্রেপ্তার

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, হত্যাচেষ্টা, অস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা