সংগৃহীত
টেকলাইফ
ইউটিউবে বিভ্রাট

আপলোড হচ্ছে না ভিডিও

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে দেখা গিয়েছে বিভ্রাট। ভিডিও আপলোড করার সময় সমস্যার সম্মুখীন হচ্ছেন প্ল্যাটফর্মটির কিছু ব্যবহারকারীরা। দেখা গেছে, ভিডিও পরিষেবা বিভ্রাটের কারণে ভিডিও প্রসেসিং হচ্ছে না।

আরও পড়ুন : টুইটারের সোর্স কোড ফাঁস

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল থেকে এই সমস্যার সম্মুখীন হন আনেকে।

ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরা বিভ্রান্তিতে রয়েছেন যে, কেন তাদের ভিডিওগুলোর প্রসেসিং সম্পন্ন হচ্ছে না। ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রথমে ভিডিও আপলোড হয়, এরপর প্রসেসিং হয়, তারপর পাবলিশ হয়। কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকে অনেকেই তাদের কনটেন্ট ইউটিউবে পাবলিশ করতে পারছেন না।

ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড ‘প্রসেসিং উইল বিগেইন শর্টলি’ অর্থাৎ ‘প্রসেসিং শিগগির শুরু হবে’ কেবল এই বার্তা দেখাচ্ছে। এই সমস্যার কারণে ভিডিওর ভিজিবিলিটি স্ট্যাটাসও ‘পেন্ডিং’-এ আটকে আছে।

আরও পড়ুন : ফের কন্যার বাবা হলেন জাকারবার্গ

এ ঘটনায় কনটেন্ট ক্রিয়েটররা তাদের হতাশা প্রকাশ করতে টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন। সমস্যাটি কেবল নিয়মিত ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ নয়, কিছু ক্রিয়েটর শর্ট কন্টেন্ট আপলোড করার সময়ও সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ইউটিউবে কনটেন্ট আপলোড করার সময় সমস্যার সম্মুখীন হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও আপলোড ইস্যুর ঘটনা ঘটেছিল। তবে এই সমস্যার ব্যাপারে ইউটিউব কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। কেউ কেউ ধারণা করছেন, ইউটিউবের সার্ভার সমস্যার কারণে এমনটা হতে পারে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৪২ ঘর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর ও ঘরের ভেতরে...

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা