মাইক্রোসফট
টেকলাইফ

মাইক্রোসফট অ্যাকাউন্টে ঢুকতে লাগবে না পাসওয়ার্ড

সাননিউজ ডেস্কঃ মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহারে লাগবে না পাসওয়ার্ড। ব্যবহারকারী পাসওয়ার্ডের বদলে অথেনটিকেশন অ্যাপ, উইন্ডোজ হ্যালো, নিরাপত্তা কি, এসএমএস কিংবা ই-মেইল ভেরিফিকেশনের মাধ্যমে মাইক্রোসফটের যাবতীয় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

কোম্পানিটি চলতি বছরের মার্চ মাসে বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ডবিহীন অ্যাকাউন্ট সেবা চালু করে। মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ভাসু জাক্কাল বলেন, প্রযুক্তিটি সফলভাবে চালু করতে কয়েক বছর ধরে কাজ করছেন। এ ব্যবস্থা দূরে বসে অফিসিয়াল কাজে নিরাপত্তার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। মাইক্রোসফটের প্রায় সব কর্মী ইতোমধ্যে পাসওয়ার্ডবিহীন অ্যাকাউন্ট সেবার আওতায় এসেছেন।

তাদের দাবি, পদ্ধতিটি পাসওয়ার্ড ব্যবহার থেকে বেশি নিরাপদ।

বিশ্লেষকরা বলছেন, পাসওয়ার্ডের ঝামেলা থেকে মুক্তি দিতে মাইক্রোসফটের প্রযুক্তিটি কার্যকরী বিকল্প হয়ে উঠতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা