টেকলাইফ

যুব সমাজেকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তরুণ ও যুব সমাজই উন্নয়নের চালিকাশক্তি উল্লেখ করে বলেন তাদের ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আইসিটি মেধা বিকাশে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ' ভবিষ্যৎ উপযোগী প্রযুক্তিগত দক্ষতা বিকাশেই নয়, পাশাপাশি একটি ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে এই খাতে দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ করে দিচ্ছে।

সোমবার (১৩ সেপ্টম্বর) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি নিয়ে বর্তমান সরকার কর্তৃক এ পর্যন্ত গৃহীতি ও বাস্তবায়িত প্রতিটি পদক্ষেপেই দেশের গণতন্ত্রায়ণ নিশ্চিত করেছে । সরকারি সেবা কার্যক্রম সহজ ও সাবলীল করতেই যুগপৎভাবেই ব্যবহৃত হয়েছে এই ডিজিটাল প্রযুক্তি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদের নির্দেশনায় আমরা ইতিমধ্যেই প্রায় ১২৩২ টি সরকারি সেবা ডিজিটালাইজড করেছি। আমরা ২০২১ সালের মধ্যে আরও প্রায় ৮০০ টি পরিষেবা ডিজিটাইজ করার জন্য কাজ করছি। জনগণ যাতে আরও সহজে এবং সাবলীলভাবে সেবা পায় সেজন্য আমরা এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা জাতীয় হেল্পলাইন ৩৩৩ চালু করেছি। এই হেল্পলাইন আমাদের ডিজিটাইজেশন নীতিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফজলি ইলাহী, মাননীয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো রফিকুল ইসলাম শেখ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান ও অধ্যাপক, ড মোহাম্মদ রুবাইয়াত তানভীর হোসেন, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মি ঝাং ঝেংজুন (Mr Zhang Zhengjun)।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা