টেকলাইফ

বাংলাদেশের বাজারে ট্রিপল ক্যামেরার পোকো এম৩

সান নিউজ ডেস্ক : ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারির ফুল এইচডিপ্লাস ডিসপ্লের হ্যান্ডসেট। বাংলাদেশের বাজারে পোকো এম৩ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে পোকো।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশের বাজারে উন্মোচন করেছে পোকো। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ব্যবহারকারীদের জন্য পোকো এম৩ সত্যিকারার্থে অনন্য অভিজ্ঞতার নাম, দীর্ঘ ব্যাকআপ পেতে এতে অন্যতম শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

আমরা পরিবর্তনশীল প্রযুক্তিগুলো সবসময় গ্রাহকদের হাতে তুলে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। পোকো ব্র্যান্ডের ফিলোসফি হচ্ছে, আপনার যা কিছু প্রয়োজন সেটিই এমন কিছু নেই যা অপ্রয়োজনীয় সেই প্রয়োজনগুলোই আমরা মেটাতে উদ্ভাবনী প্রযুক্তিতে জোর দিচ্ছি।

ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল; সঙ্গে রয়েছে ইমপ্রেসিভ ১৫০০:১ কনট্রাস রেশিও এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও। পিছনে রয়েছে এ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট টেক্সারড। আনলক করতে ডিভাইসটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের সঙ্গে রয়েছে এ্যাড্রেনো ৬১০ জিপিইউ।

এর ১১ ন্যানোমিটার প্রসেসরে উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি খুবই কম গরম হয় এবং কম ব্যাটারি শক্তি খরচ করে। পোকো এম৩ ৩টি কালার ভ্যারিয়েন্টে আসছে, পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম সংস্করণে অচিরেই দেশের বাজারে পাওয়া যাবে। দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৪৯৯ টাকা।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

বিশ্ববাজারে কমল তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজা...

ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি!

বিশ্বকাপের মুনাফার অংশ বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির বিতর্কিত...

কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন?

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ডাল একটি অপরিহার্য খাবার। তিনবেলার খাবারের অন্তত...

সুখী দাম্পত্যের ৫টি কৌশল

অনেকেই মনে করেন যে সুখী দাম্পত্য জীবনের মূল উপাদান বড় রোমান্টিক আয়োজন, ব্যয...

যে ৭ অভ্যাস বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি

কিছু দৈনন্দিন অভ্যাস রয়েছে যা আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও ধীরে ধীরে আপনার হৃদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা