টেকলাইফ

ফেসবুক মেসেঞ্জারে জটিলতা, বিপাকে ব্যবহারকারীরা

সান নিউজ ডেস্ক : বেশ কয়েক ঘণ্টা ধরেই অসুবিধা পোহাতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার ব্যবহারকারীদের। মোবাইল ফোন এবং ডেস্কটপ উভয় মাধ্যমেই মেসেঞ্জার ব্যবহারকারীরা ঠিকমতো বার্তা আদান-প্রদান করতে পারছেন না।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেই মেসেঞ্জার ব্যবহারকারীরা এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, তাদের দেশে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ সমস্যা শুরু হয়।

অনলাইন সার্ভিসগুলোর সার্ভারের বর্তমান অবস্থা প্রদর্শনকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর বলছে, ব্রিটেনে প্রতি মিনিটে সর্বোচ্চ ২ হাজার ৪০০ ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ করছেন। মেসেঞ্জারের মাধ্যমে মেসেজিং, কল কিংবা ছবি আদান-প্রদানে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদের।

ব্রিটেন ছাড়াও ফ্রান্স, পোল্যান্ড এবং বেলজিয়ামের ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন পর্যন্ত এ সমস্যার কারণ কিংবা প্রতিকার সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা