সংগৃহীত ছবি
খেলা

খুলনার জয়ের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার চেষ্টায় ছিলেন মোহাম্মদ নবি। বিপজ্জনক হয়ে ওঠা আফগান এই অলরাউন্ডারকে ফিরিয়ে রংপুরের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন মোহাম্মদ ওয়াসিম। সাকিব-সোহানদের রংপুর রাইডার্সকে ২৮ রানে হারাল খুলনা টাইগার্স। সেই সঙ্গে চলতি বিপিএলে জয়ের হ্যাটট্রিকও করল এনামুল হক বিজয়ের দল।

আরও পড়ুন: ব্যাটিংয়ে বাংলাদেশ

বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে শুক্রবার (২৬ জানুয়ারি) টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মোহাম্মদ নেওয়াজের ফিফটিতে ভর করে ১৬০ রানের পুঁজি পেয়েছিল খুলনা। জবাবে রান তাড়ায় শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত তাদের ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রানে। ব্যাট হাতে ৪০ রানের পাশাপাশি বল হাতেও ৪ উইকেট পেয়েছেন দাসুন শানাকা। লঙ্কান এই অলরাউন্ডারের বোলিং আগুনে পুড়েছে রংপুরের ব্যাটাররা। শানাকা ছাড়াও দুটি করে উইকেট পেয়েছেন দুই পাকিস্তানি মোহাম্মদ ওয়াসিম ও নেওয়াজ।

আরও পড়ুন: ফিল্ডিংয়ে বাংলাদেশ

টার্গেট তাড়ায় শুরুতেই মেগাস্টার বাবর আজমকে হারায় রংপুর। আগের ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে দারুণ ইনিংস খেলেছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। নিউজিল্যান্ড সফরের ছন্দটা টেনে এনেছিলেন বিপিএলেও। তবে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আজ মুদ্রার উল্টো পিঠ দেখলেন। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে স্বদেশি মোহাম্মদ ওয়াসিমের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন বাবর। সাজঘরে ফেরার আগে ৮ বলে করেন মোটে ২ রান।

আরও পড়ুন: সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

আগ্রাসী মেজাজে ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখছিলেন শামিম। তাকে ফেরান নেওয়াজ। ২২ বলে ৩০ রান করেছিলেন শামিম। এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই (৪), নুরুল হাসান (১) ও মেহেদী হাসান (১২)। জয়ের দৌড়ে তখন অনেকটাই ছিটকে যায় রংপুর। সিঙ্গাপুরে চোখের ডাক্তার দেখিয়ে দেশে ফিরেই সিলেটে খেলতে নেমেও ব্যাট হাতে হাল ধরতে পারলেন না সাকিব আল হাসান। উইকেটশূন্য থাকার দিনে ব্যাট তুললেন কেবল ২ রান।

আরও পড়ুন: বর্ষসেরা ক্রিকেটার খাজা

শেষদিকে ঝোড়ো ব্যাটিংয়ে ৩০ বলে ফিফটি হাঁকিয়ে আশা দেখাচ্ছিলেন মোহাম্মদ নবি। শেষমেশ নবিকে ফিরিয়ে ৮ বল বাকি থাকতেই খুলনার জয় নিশ্চিত করেন ওয়াসিম। জয়ের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল খুলনা। অন্যদিকে, তিন ম্যাচে ১ জয়ে টেবিলের ছয়ে আছে রংপুর।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা