খেলা

সাকিবের বিশ্বকাপ ইতি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর বাঁ হাতের আঙুলের ইনজুরিতে পড়েছেন তিনি।

আরও পড়ুন: ব্যাটিংয়ে আফগানিস্তান

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সাকিবের চোট এবং ছিটকে পড়ার বিষয়টি জানানো হয়েছে।

গতকাল (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে আঘাত পান সাকিব। এক্স-রের পর জানা গেছে, তার হাতের আঙুলে চিড় ধরেছে।

ফলে আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না সাকিব। সেটিই এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ। অর্থাৎ টাইগার অধিনায়কের বিশ্বকাপ শেষ হয়ে গেল ওই চোটে।

আরও পড়ুন: চুল কাটাতে কোহলির যত খরচ

জাতীয় দলের ফিজিও বায়োজেদুল ইসলাম জানিয়েছেন, ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান সাকিব। তবে টেপিং আর পেইনকিলার নিয়ে ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ম্যাচের পরে এক্স-রেতে আঙুলে চিড় ধরা পড়েছে।

তিনি আরও জানিয়েছেন, এমন চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। যার অর্থ একমাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব।

প্রসঙ্গত, বিশ্বকাপে অবশেষে ক্রমাগত ব্যর্থতার পর শ্রীলঙ্কাকে হারিয়ে টানা ছয় ম্যাচ পর জয় পেয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৬৫ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন সাকিব।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেয়ার সময় মো....

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘ...

৮০০ কোটির মালিক কেট

মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা