ছবি: সংগৃহীত
খেলা

বরখাস্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্রিকেটে যাচ্ছেতাই পারফরম্যান্সে দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে ক্রিকেট বোর্ডের সবাইকে বরখাস্ত করেছেন।

আরও পড়ুন: জন্মদিনে মাইলফলক ছুঁলেন কোহলি

৭ ম্যাচে ২ টা জয়, আবার ভারতের কাছে লজ্জাজনক হার। মেনে নিতে পারেননি রোশান রানাসিংহে। ভারতের দেওয়া ৩৫৮ রানের লক্ষ্য মাত্রায় মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায় লঙ্কানরা। এতে ক্রীড়ামন্ত্রী ক্রিকেট বোর্ডটির সবাইকে বরখাস্ত করেছেন।

বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে বর্তমানে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ক্রীড়ামন্ত্রীর অফিস থেকে বিবৃতিতে জানানো হয়, ক্রীড়ামন্ত্রী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী কমিটি গঠন করেছেন। ৭ সদস্যের এ কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক ও একজন সাবেক বোর্ড প্রেসিডেন্ট।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ভারতের কাছে লজ্জাজনক এ হারের পর রোশান রানাসিংহে জনসম্মুখে পুরো বোর্ডের পদত্যাগ দাবি করেন। তিনি বলেছিলেন, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের আর দায়িত্ব থাকার মতো নৈতিক অধিকার নেই। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।

এর আগে বোর্ড কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছিলেন তিনি। ভারতের কাছে হারের পরে জনরোষ থেকে রক্ষা পেতে বোর্ডে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা