ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপে তামিমকে ভীষণ দরকার

ক্রীড়া প্রতিবেদক : চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। ইনজুরির কারণে আসন্ন এ টুর্নামেন্ট থেকে গেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। কবে নাগাদ মাঠে ফিরবেন সেটি এখনও অনিশ্চিত। আবার প্রায় দেড় মাস বাদে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির মেগা এই আসরে তামিমকে ভীষণ প্রয়োজন বলে মনে করছেন বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন।

আরও পড়ুন : তাজিকিস্তান যাচ্ছেন ভোলার তাসফিয়া-তানহা

শনিবার (১৯ আগস্ট) মিরপুর শের-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ। হাবিবুল বাশারের আশা এই সিরিজ দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন তামিম। তিনি বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় নির্দিষ্ট সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।

তিনি আরো বলেন, কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা ও পারফরম্যান্স অনেক দরকার আমাদের ভালো করার জন্য। তামিম যেভাবে পরিশ্রম করছে ও নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।

আরও পড়ুন : টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন হাসারাঙ্গা

আজ তামিম ব্যাটিং করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাবো। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে।

বিসিবির নির্বাচক প্যানেলের এই সদস্য আরো বলেন, হয়তো কিছুটা সামান্য ইনজুরি থাকবে। সেটা তামিম জানে। সেই ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা