খেলা

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে কালজয়ী যুব কল্যাণের আয়োজনে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌর নামাপাড়া এলাকায় প্রীতি ফাইনাল ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদ আমীন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, পৌর প্যানেল মেয়র রাশিদুল হাসান বিল্পব, কাউন্সিলর ওসমান গনি কুসুম প্রমুখ।

এই প্রীতি ফুটবল খেলা দেখার জন্য আশেপাশের এলাকা থেকে অসংখ্য ফুটবল খেলাপ্রেমী নারী, পুরুষ উপস্থিত হয়েছিল।

ফাইনাল খেলায় ব্রাজিল দলে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা জয়লাভ করে। বিজয়ী দলকে একটি খাসি উপহার দেন অতিথীবৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা