ছবি-সংগৃহীত
খেলা

আর্জেন্টিনার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক : ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সকারুদের ২-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল।

আরও পড়ুন : টাইগারদের রানপাহাড়ে চাপা আফগানরা

বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন ম্যাচে বল দখল থেকে শুরু করে শট নেওয়াতে এগিয়ে ছিল আর্জেন্টিনাই। ৫৬ ভাগ বল দখলে রেখে তারা মোট ১১টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৭ শটের একটি লক্ষ্যে রাখতে পারে অস্ট্রেলিয়া।

ম্যাচ শুরুর পরপরই এনজো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মেসি। তখন ম্যাচের বয়স মাত্র ৮০ সেকেন্ড। যা আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে চতুর্থ দ্রুততম গোল। একইসঙ্গে ৩৬ বছরে পা দিতে যাওয়া মেসির ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম গোল এটি।

আরও পড়ুন : মদ্রিচ দাপটে ফাইনালে ক্রোয়েশিয়া

ম্যাচের ৫ম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাক অ্যালিস্টারের শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। এরপর অবশ্য সমতায় ফেরার সুযোগ ছিল অস্ট্রেলিয়ারও। ২৮ মিনিটে তাদের নেওয়া শট হাত দিয়ে ঠেকান এমিলিয়ানো মার্টিনেজ। তবে এরপরও বল গিয়ে গোলবারে লেগে ফিরে আসে।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর গোল শোধ করা তো দূরে থাক, উল্টো আরেকবার পিছিয়ে পড়ে ক্যাঙ্গারু বাহিনী।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে মেসির ফ্রি কিক অস্ট্রেলিয়ার একজন ডিফেন্ডারে গায়ে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় আর্জেন্টিনা।

আরও পড়ুন : টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট

শর্ট কর্নার থেকে রদ্রিগো ডি পল বল উঁচু করে বক্সের মধ্যে ফেললে দারুণ হেডে তা জালে জড়ান দ্বিতীয়ার্ধে ওতামেন্দির বদলি হিসেবে নামা হারমন পেসেলা (২-০)। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি-ডি মারিয়ারা। এদিন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে তরুণ প্রতিভাবান আলেজান্দ্রো গার্নাচোর।

প্রসঙ্গত, আগামী ১৯ জুন পরের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা