খেলা

বুধবার ইমরানুরের সংবর্ধনা অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জেতা ইমরানুর রহমানকে সংবর্ধনা দেবে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

আরও পড়ুন: পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু জানিয়েছেন, বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটরিয়ামে হবে ইমরানুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ইমরানুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফেডারেশন পুরস্কারও দেবে বলে জানা গেছে।

এদিকে এশিয়ান পর্যায়ে স্বর্ণ জিতে ইতিহাস গড়া ইমরানুর রহমানকে ৫ লাখ টাকা পুরস্কার দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক।

ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, এনআরবি কমার্শিয়াল বাংলাদেশ ইমরানুর রহমানকে ৫ লাখ টাকা এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকেও ৫ লাখ টাকা দিয়েছে।

আরও পড়ুন: ৬০ ভাগ খেলোয়াড় আনফিট!

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হয় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস। সেখানে ৬০ মিটার স্প্রিন্টে রেকর্ড টাইমিংয়ে স্বর্ন জেতেন বাংলাদেশের এই দ্রুততম মানব।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা