খেলা

রুদ্ধশ্বাস লড়াইয়ে বরিশালের হার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের শ্বাসরুদ্ধকর এক ম্যাচে সাকিবের বরিশালকে ২ রানে হারিয়েছে মাশরাফির সিলেট। টানা চার ম্যাচে জয়ের পর হারল বরিশাল।

আরও পড়ুন: বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

মঙ্গলবার (২৪ জানুয়ারি) হাইভোল্টেজ এ ম্যাচে প্রথম ইনিংসে ১৭৩ রান করে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ১৭১ রানে থামে বরিশাল। আর তাতে আসরে নিজেদের ষষ্ঠ জয়টা পেয়ে যায় সিলেট।

এদিন আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর ৬৬ বলে ১১টি চার আর এক ছক্কায় সাজানো অপরাজিত ৮৯ আর টম মুরসের ৩০ বলের ৪০ এবং থিসেরা পেরেরার ১৬ বলের ২১ রানে ভর করে ৫ উইকেটে ১৭৩ রান করে সিলেট।

আরও পড়ুন: বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে

টার্গেট তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় বরিশাল। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৪২ রান করে ফেরেন ওপেনার ইবরাহিম জাদরান। ১৯ বলে ৩১ রান করেন সাইফ হাসান। ১৮ বলে ২৯ রান করেন অধিনায়ক সাকিব। ১২ বলে ২১ রান করেন করিম জানাত।

এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকছে সিলেট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে মাশরাফিদের পরেই অবস্থান সাকিবের বরিশালের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা