খেলা
বিপিএল

শোয়েব ঝড়ে রংপুরের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক : বিপিএলে আজ ঢাকার মাঠে ঝড় তুললেন পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিকে। বয়স ৪০ পেরিয়েছে কিন্তু এই বয়সেও কমেনি তার ব্যাটের ধার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেললেন ঝড়ো ইনিংস।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে শুরুতেই উইকেট হারায় রংপুর। ইনিংসের তৃতীয় বলেই আউট হন মেহেদি হাসান। বিপদে পড়ে রংপুর রাইডার্স।

তবে সাময়িক চাপ সামাল দেন নাইম শেখ ও পারভেজ হোসাইন ইমন। কিন্তু ইমন বেশিক্ষন টিকতে পারেন নি। ব্যক্তিগত ৬ রানে শুভাগতর বলে ক্যাচের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন শোয়েব মালিক। মোহাম্মদ নাইম এবং শোয়েব মালিক মিলে জুটি গড়েন। ২৯ বলে ৩৪ রান করে বিদায় নেন মোহাম্মদ নাইম। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি।

এরপর ব্যাট হাতে রীতিমত ঝড় তোলেন শোয়েব মালিক এবং আজমতউল্লাহ ওমরজাই। ২৪ বলে ৪২ করে ফেরেন ওমরজাই। এরপর একে একে নেওয়াজ ৯ ও শামিম হেসেন ৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি খেলোয়াড় মালিক। ৫টি করে চার এবং ছক্কার মার মেরেছেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে ১৭৯ রান।

আরও পড়ুন:চট্টগ্রামের টস জয়, ব্যাটিংয়ে রংপুর

চট্টগ্রামের পক্ষে মেহেদী হাসান রানা নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। ২ উইকেট নেন অধিনায়ক শুভাগত হোম এবং ১ উইকেট নেন বিজয়কান্ত।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা