শোয়েব মালিক
খেলা

বয়স যতই হোক, দলের বোঝা নই

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিক বলেছেন, আমার বয়স যতই হোক, কেউ বলতে পারবে না যে আমি দলের জন্য বোঝা। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: মজুতদার নেতা হলেও ছাড় দেয়া হবে না

এখনো টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সামর্থ্য তার রয়েছে। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলতে চান।

তিনি বলেন, আমি সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করেছি, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। আমি বল ও ব্যাট হাতে, এমনকি ফিল্ডিংয়েও নিজের সামর্থ্য দেখিয়েছি। আমি এখনো আমার ক্রিকেটটা পরিপূর্ণভাবে উপভোগ করছি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার প্রসঙ্গে শোয়েব বলেন, আমি বিশ্বকাপ খেলবই এমনটা ধরে রাখিনি। কারণ আমি সম্মানের সঙ্গে অবসর নিতে চাই। যদি বাবর (আজম) আমাকে খেলতে বলে তাহলে আমি খেলব। অন্যথায় আমি সম্মানের সহিত অবসর নিয়ে নেব।

আরও পড়ুন: আত্মসমর্পণ করেছে ৬০০ রুশ সেনা

প্রসঙ্গত, শোয়েব মালিক (জন্ম: ফেব্রুয়ারি ১, ১৯৮২) পাকিস্তান ক্রিকেট দলের একজন ক্রিকেটার। তিনি পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন ১৯৮২ সালের ১ ফেব্রুয়ারিতে। ক্রিকেটে তিনি প্রথম শ্রেণীর অলরাউন্ডারের মধ্যে পরেন। তিনি ডাঁ হাতে ব্যাট করেন এবং ডাঁ-হাতী অফ ব্রেক বোলার। টেস্ট ক্রিকেটে তিনি প্রথম ম্যাচ খেলে মুলতানে বাংলাদেশের বিপক্ষে ২০০১ সালের আগস্ট মাসে, ওয়ানডে তে প্রথম ম্যাচ খেলেন শারজাতে ১৯৯৯ সালের ১৪ অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ইন্টারন্যাশনাল টি ২০ তে প্রথম খেলেন ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ২০০৬ সালের ২৮ আগস্টে। এখনো দুর্দান্ত খেলে চলেছেন এই অলরাউন্ডার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা