খেলা

পাকিস্তানকে কাঁদালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে কাঁদিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গেল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টসে হেরে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে জয় তোলে নেয় অস্ট্রেলিয়া।

টসে হেরে ব্যাট করতে এসে শুরু থেকে রান তোলায় নজর দেন বাবর আজম। অন্য প্রান্তে খানিকটা সময় নেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকাতে গিয়ে শূন্য রানে ফিরতে পারতেন রিজওয়ান। কিন্তু অনেকখানি সরে এসেও বলটি ঠিকঠাক তালুবন্দি করতে পারেননি ডেভিল ওয়ার্নার।

দারুণ জুটি গড়ে পাওয়ার প্লেতে ৪৭ রান তোলে এই যুগল, যা পাকিস্তানের বিশ্বকাপে সর্বোচ্চ পাওয়ার প্লে'র রান। এই সময় চার বোলারকে ব্যবহার করেও পাকিস্তানকে আটকাতে পারেনি অজিরা। এই যুগলের ৭১ রানের এই জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ছক্কা হাঁকাতে গিয়ে ওয়ার্নারের দুর্দান্ত ক্যাচ হন তিনি। ৩৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে ফেরেন তিনি।

তিনে আসা ফখর জামানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রিজওয়ান। শূন্য রানে জীবন পাওয়া এই ওপেনার ৪১ বলে তোলেন বিশ্বকাপে ব্যক্তিগত তৃতীয় অর্ধশতক। ব্যক্তিগত ৬৭ রানে এই ব্যাটসম্যানকে থামান মিচেল স্টার্ক। পরের ওভারে নতুন ব্যাটসম্যান আসিফ আলীকে গোল্ডেন ডাকে ফেরান প্যাট কামিন্স। শেষ ওভারে মাত্র এক রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হন শোয়েব মালেক। তবে ক্রিজে থেকে ঝড়ো ব্যাটে ৩১ বলে অর্ধশতক তোলা ফখর জামানের ব্যাটে বড় সংগ্রহ পায় পাকিস্তান।

ব্যাট হাতে তিন চার ও চার ছয়ে ৫২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিজওয়ান। এ ছাড়াও ৩২ বলে তিন চার ও চার ছয়ে ঝড়ো ব্যাটে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ফখর জামান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা