খেলা

আর্জেন্টিনা দলে করোনার আঘাত

বিনোদন ডেস্ক: চোটে ভুগছে আর্জেন্টিনা। লিওনেল মেসিসহ একাধিক খেলোয়াড়ের মাঠে নামা নিয়ে আছে শঙ্কা। এবার নতুন এক দুঃসংবাদ পেলেন কোচ লিওনেল স্ক্যালোনি। করোনাভাইরাসের আঘাতে এবার ছিটকে গেছেন দলটির মিডফিল্ডার নিকোলাস গঞ্জালেস।

গেল মাসের শেষেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবু কোচ লিওনেল স্ক্যালোনি তাকে দলে রেখেছিলেন, শেষ মুহূর্তে যদি সেরে ওঠেন তিনি, এ আশায়। তবে কোচ স্ক্যালোনির সে আসা পূরণ হয়নি, সবশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ আসেনি তার ফল। ফলে আগামীকাল উরুগুয়ে আর আগামী ১৭ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে আসন্ন ম্যাচ দুটির স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন তিনি।

সম্প্রতি এক টুইটের মাধ্যমে বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে বলা হয়, আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় নিকোলাস গঞ্জালেসকে উরুগুয়ে ও ব্রাজিল ম্যাচে পাওয়া যাবে না।

মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের উপস্থিতির কারণে এমনিতেও তার খেলার সুযোগ খুব একটা আসে না নিকোলাস গঞ্জালেসের। তবে এবার সুযোগ হয়েছিল তার। চোটের কারণে পারেদেসের খেলা নিয়ে ছিল সংশয়। তবে করোনার কারণে তার আর খেলা হচ্ছে না নভেম্বরের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে। নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

তিনিও নেই। পারেদেসকে নিয়েও আছে শঙ্কা। ফলে আগামীকাল সকালে যখন আলবিসেলেস্তেরা মাঠে নামবে, তখন রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে গিদো রদ্রিগেজকে, খবর আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের। সঙ্গে বাকি দুই মিডফিল্ডার হিসেবে থাকবেন জিওভানি লো চেলসো আর রদ্রিগো ডি পল।

আগামীকাল শুক্রবার সকালে প্রতিপক্ষের মাঠে লিওনেল মেসির দল খেলবে উরুগুয়ের বিপক্ষে। এরপর ১৭ নভেম্বর নিজেদের মাঠে ব্রাজিলকে আতিথ্য দেবে আলবিসেলেস্তেরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

নোয়াখালীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল...

৪৮ ঘণ্টায় পানিতে ঝরল দুই শিশুর প্রাণ

মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দু...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা