ছবি: সংগৃহীত
খেলা

পাকিস্তানের সংগ্রহ ১৭৬

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেতে পাকিস্তানের পুঁজি ১৭৬ রান। পাকিস্তানকে কাঁদাতে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৭৭। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টসে হেরে ৪ উইকেট হারিয়ে এই রান তোলে পাকিস্তান। ব্যাট হাতে তিন চার ও চার ছয়ে ৫২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিজওয়ান। এ ছাড়াও ৩২ বলে তিন চার ও চার ছয়ে ঝড়ো ব্যাটে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ফখর জামান।

টসে হেরে ব্যাট করতে এসে শুরু থেকে রান তোলায় নজর দেন বাবর আজম। অন্য প্রান্তে খানিকটা সময় নেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকাতে গিয়ে শূন্য রানে ফিরতে পারতেন রিজওয়ান। কিন্তু অনেকখানি সরে এসেও বলটি ঠিকঠাক তালুবন্দি করতে পারেননি ডেভিল ওয়ার্নার।

দারুণ জুটি গড়ে পাওয়ার প্লেতে ৪৭ রান তোলে এই যুগল, যা পাকিস্তানের বিশ্বকাপে সর্বোচ্চ পাওয়ার প্লে'র রান। এই সময় চার বোলারকে ব্যবহার করেও পাকিস্তানকে আটকাতে পারেনি অজিরা। এই যুগলের ৭১ রানের এই জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ছক্কা হাঁকাতে গিয়ে ওয়ার্নারের দুর্দান্ত ক্যাচ হন তিনি। ৩৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে ফেরেন তিনি।

তিনে আসা ফখর জামানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রিজওয়ান। শূন্য রানে জীবন পাওয়া এই ওপেনার ৪১ বলে তোলেন বিশ্বকাপে ব্যক্তিগত তৃতীয় অর্ধশতক। ব্যক্তিগত ৬৭ রানে এই ব্যাটসম্যানকে থামান মিচেল স্টার্ক। পরের ওভারে নতুন ব্যাটসম্যান আসিফ আলীকে গোল্ডেন ডাকে ফেরান প্যাট কামিন্স। শেষ ওভারে মাত্র এক রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হন শোয়েব মালেক। তবে ক্রিজে থেকে ঝড়ো ব্যাটে ৩১ বলে অর্ধশতক তোলা ফখর জামানের ব্যাটে বড় সংগ্রহ পায় পাকিস্তান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

আনিস,সোমা ও পিয়াসহ ৭ জনের বিরুদ্ধে জিডি 

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, গালি, আপত্তিকর মন্তব্য ও অ...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা